নড়াইলে বিশেষ চাহিদাসম্পন্ন মফিজ উদ্দিনের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা


প্রকাশিত: ১০:১৫ ১৮ নভেম্বর ২০২৫
নড়াইলে জন্মগত শারীরিক প্রতিবন্ধী( বিশেষ চাহিদা সম্পন্ন) মফিজ উদ্দিনের হাতে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
১৭ নভেম্বর বিকালে নড়াইল পৌরসভার দূর্গাপুর রেল ব্রিজের নিচে স্বশরীরে উপস্থিত হয়ে মফিজ উদ্দিনের হাতে এ সহায়তা তুলে দেন তিনি। মানবিক এ উদ্যোগে খুশি মফিজ উদ্দিন ও তার পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় মানুষের কল্যাণে সরকার সবসময় কাজ করছে। জেলা–উপজেলা পর্যায়ে প্রয়োজন অনুযায়ী এ ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার কে মফিজ উদ্দিনের সার্বিক খোঁজ খবর রাখার নির্দেশ দেন।
সহায়তা পেয়ে মফিজ উদ্দিন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এর পূর্বে ১৭ ই নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থসহ সহায়ক উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আট জন ভিক্ষুকের মাঝে, ছয়টি গরু, ছয়টি ছাগল, নগদ এগার হাজার দুইশত টাকা ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণ বাধ্যতামূলক: বিতর্কে নতুন সিদ্ধান্ত
- মাঝআকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ: ফোনে ছবি তুলতেই ঘটেছিল দুর্ঘটনা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





