নির্বাচনী অস্থিরতা: বাতিল হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর


প্রকাশিত: ১১:৩৩ ১০ জানুয়ারী ২০২৬
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধের পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি নির্ধারিত ছিল। সফরসূচিতে জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সফরটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিক রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এরই মধ্যে ওসমান হাদি ওরফে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের, বিশেষ করে বিএনপির একাধিক নেতাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাও উল্লেখ করেন তিনি।
এসব ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন।
সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।
দলীয় সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির ওই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতাদের মতে, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে, যা দেশের জন্য ইতিবাচক নয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




