এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত


প্রকাশিত: ১২:০৯ ৯ মে ২০২৬
সংসদ সদস্যদের সন্তানদের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো এবং নিজ এলাকার হাসপাতালেই চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন বিএনপির নেতা রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষাখাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গ্রামের বাস্তবতা দেখলে এখনও দেশের অনেক জায়গায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুরবস্থা স্পষ্ট হয়।
রুমিন ফারহানা বলেন, “অনেকে শুধু টাকার জোরে সংসদ সদস্য হতে চান। কিন্তু যদি তাদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো এবং নিজেদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নিতে বাধ্য করা হয়, তাহলে তারা এলাকার উন্নয়নে গুরুত্ব দিতে বাধ্য হবেন।”
তিনি আরও বলেন, নিজেও এলাকায় চিকিৎসা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, এমন নিয়ম চালু হলে শুধু অর্থশালী বা ঋণখেলাপিরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে না।
শিক্ষাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করেও ঠিকভাবে পড়তে বা ইংরেজিতে একটি বাক্য লিখতে পারে না। বিদেশে সবচেয়ে মেধাবীরা শিক্ষকতা পেশায় এলেও দেশে অনেক সময় দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো উন্নয়নের আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, পর্যাপ্ত আয় না থাকায় অনেক শিক্ষক কোচিং করাতে বাধ্য হন। একই সঙ্গে শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অবকাঠামোগত দুরবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখনও অনেক এলাকায় শিশুরা কষ্ট করে স্কুলে যায়, কোথাও কোথাও স্কুলে যাওয়ার সঠিক রাস্তা পর্যন্ত নেই। এসব মৌলিক সমস্যা সমাধান না করে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিয়ে আলোচনা বাস্তবসম্মত নয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




