ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী


প্রকাশিত: ০১:১৭ ৩০ জুন ২০২৬
ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
রায়ের পর আইনজীবীরা জানান, ঋণখেলাপি প্রার্থীদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নজির। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনে জয়ী হলেও ঋণখেলাপি ব্যক্তি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। তবে আসনটিতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, নাকি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে—তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আইনি চ্যালেঞ্জ করা হয়। হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখলেও বিষয়টি আপিল বিভাগে গড়ায়।
পরবর্তীতে আপিল বিভাগ চূড়ান্ত শুনানি শেষে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-৪ আসনের প্রতিনিধিত্ব নিয়ে এখন পরবর্তী সাংবিধানিক ও আইনগত পদক্ষেপের দিকে নজর রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




