৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ


প্রকাশিত: ১১:১২ ২৮ আগস্ট ২০২৬
গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের সংকটের পাশাপাশি কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পিডিবি ও পিজিসিবির তথ্য অনুযায়ী, দেশের ১৩৭টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬২টিতে উৎপাদন স্বাভাবিক নেই। এর মধ্যে ২০টি কেন্দ্র পুরোপুরি বন্ধ এবং ৪২টি সীমিত সক্ষমতায় চলছে। ফলে গত বৃহস্পতিবার সর্বোচ্চ লোডশেডিং ৩ হাজার ৬৬৪ মেগাওয়াটে পৌঁছায়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় দিন-রাত একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে।
দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও গত বৃহস্পতিবার সর্বোচ্চ চাহিদার সময়ে উৎপাদন হয়েছে ১৩ হাজার ২৮২ মেগাওয়াট। বিপরীতে চাহিদা ছিল ১৬ হাজার ৯৪৬ মেগাওয়াট। বিশেষ করে গ্যাসের সংকটে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। ১২ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার এসব কেন্দ্র থেকে বর্তমানে ৫ হাজার মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে ২৩৫ কোটি ঘনফুট।
রাজধানীতেও এর প্রভাব পড়েছে। গত ১২ আগস্ট থেকে ঢাকায় লোডশেডিং শুরু হয়েছে। ডিপিডিসি ও ডেসকো প্রতিটি এলাকায় দৈনিক এক ঘণ্টা লোডশেডিংয়ের পরিকল্পনা করলেও অনেক এলাকায় এর চেয়ে বেশি সময় বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ রয়েছে। কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যেও পায়রা ও বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যায় উৎপাদন কমেছে, আর রক্ষণাবেক্ষণের জন্য মাতারবাড়ীর একটি ইউনিট বন্ধ রয়েছে। কয়লা সরবরাহের ঘাটতিতে আদানি গ্রুপের কেন্দ্র থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ২৪টি তেলভিত্তিক কেন্দ্রেও ফার্নেস অয়েল ও ডিজেলের ঘাটতি রয়েছে।
এদিকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি গত জুলাইয়ে দুর্ঘটনার পর সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। টার্মিনালটি সচল হলেও এলএনজি কার্গো সময়মতো না পৌঁছানোয় গ্যাস সংকট পুরোপুরি কাটেনি। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্পকারখানায়। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। অন্যথায় লোডশেডিংয়ের এই ভোগান্তি দ্রুত কমার সম্ভাবনা কম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




