মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়


প্রকাশিত: ০৫:৪০ ১০ মে ২০২৬
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। এই দিনটি শুধু শুভেচ্ছা জানানোর জন্য নয়, বরং মায়ের ত্যাগ, ভালোবাসা ও অবদানের প্রতি সম্মান জানানোর একটি বিশেষ উপলক্ষ। যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও ব্যস্ত জীবনের মাঝে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—মায়ের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি।
আজ আমি আমার জীবনের একটি গল্প বলতে যাচ্ছি, আমার মাকে নিয়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম মেসে উঠি, তখন সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। সেই রাতে আমার মা আমার সঙ্গে মেসে ছিলেন। কারণ সেটিই ছিল আমার জীবনের প্রথম মেস জীবনের পথচলা। সেই দিনটির কথা কেন বলছি—কারণ মা ছাড়া আমি কখনোই একা ছিলাম না।
সেই রাতে মা আমার মাথায়, পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার প্রতিটি স্পর্শ যেন নীরবে কথা বলছিল—আমি চলে গেলে নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস, আর সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিস। জীবনে অনেকবারই মা এমনভাবে আদর করেছেন, কিন্তু সেদিনের সেই স্পর্শ যেন ভিন্ন কিছু বলছিল, যা আমি আজও অনুভব করি।
আজ বুঝি, কতটা কষ্ট দিয়েছি আমি তোমাকে, মা। কিন্তু কখনোই বলা হয়নি একটি কথা—আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তোমার কাছে আমি চিরঋণী। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।
শেষে শুধু একটাই কথা—
মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে নিরাপদ ঠিকানা। পৃথিবীর সব ভালোবাসা মিলেও তোমার ভালোবাসার সমান হতে পারে না। যতদিন বেঁচে থাকব, তোমার প্রতি এই ভালোবাসা আর কৃতজ্ঞতা হৃদয়ে বহন করে চলব।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান