আ: লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না : হাসনাত আব্দুল্লাহ


প্রকাশিত: ১২:৫০ ২ মে ২০২৫
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে অযোগ্য ঘোষণা করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিরোধ করা হবে।”
এ সময় এনসিপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেন।
এদিকে, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামীকাল শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে” এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর এনসিপি এই কর্মসূচির আয়োজন করবে বলে নিশ্চিত করা হয়েছে।
এই বক্তব্য ও কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




