ভিডিও বার্তায় জনসমাবেশ ও ইশতেহারের ঘোষণা এনসিপির শীর্ষ তিন নেতার


প্রকাশিত: ১২:৫৫ ৩ আগস্ট ২০২৫
‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আজ রবিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ থেকে “নতুন বাংলাদেশের ইশতেহার” ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।
শনিবার রাত সাড়ে ১১টায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, “২০২৪ সালের ৩ আগস্টের এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হলেও নতুন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম এখনো শেষ হয়নি। এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
সারজিস আলম জানান, “জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের ৬৪টি জেলায় ঘুরে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মতামত সংগ্রহ করেছি। সেই অভিজ্ঞতা ও প্রস্তাবের ভিত্তিতেই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি গণতান্ত্রিক ইশতেহার প্রস্তুত করা হয়েছে, যাতে রয়েছে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের রূপরেখা।”
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ছিল সম্ভাবনার সূচনা। আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং নাগরিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে চাই। এই ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল মৌলিক সমস্যার সমাধানের উপায় তুলে ধরা হবে।”
তিনি সবাইকে আজকের জনসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানে আমরা যেমন জনগণের আস্থার প্রতীক ছিলাম, তেমনি বাংলাদেশের পুনর্গঠনের লড়াইটিও জনগণের পক্ষেই চালিয়ে যাব।”
এনসিপির নেতারা জানান, এই ইশতেহার কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি নতুন প্রজন্মের প্রত্যাশা, স্বপ্ন এবং ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



