‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ফের আলোচনায় চবি


প্রকাশিত: ০৩:০২ ২ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের তাদের তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রবিবার (২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রধান ফটকে ঝুলতে দেখা যায় ছাত্রলীগের নামে একটি ব্যানার।
ব্যানারে লেখা ছিল—
“আমার মাটি আমার মা, সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হতে দেব না। জাগো বাঙালি, জাগো মাতৃভূমি রক্ষা করো। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”
ব্যানারের একপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অন্য পাশে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি দেখা যায়।
ভোরে ব্যানারটি টানানোর পর থেকেই ক্যাম্পাসজুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও শিক্ষার্থীদের গ্রুপে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
চাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি ও ইসলামী ছাত্রশিবির নেতা ইব্রাহিম রনি ফেসবুকে লেখেন,
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইটি স্থানে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়েছে। তারা ভুলে গেছে, এটি শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান বলেন,
“রাতের আধারে আলাওল হলের গেইটে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার সাঁটিয়েছে তারা। প্রশাসনে থাকা কিছু সাবেক ছাত্রলীগার এতে সম্পৃক্ত থাকতে পারে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিমুল হাসান তানিম বলেন,
“রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠনের ব্যানার টাঙানো উদ্বেগজনক ও পরিকল্পিত ঘটনা। এটি ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ নষ্টের অপচেষ্টা। প্রশাসনের নীরবতা এসব গোষ্ঠীকে আরও বেপরোয়া করে তুলছে।”
তিনি আরও বলেন,
“শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি বজায় রাখতে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা জরুরি।”
উল্লেখ্য, গত ২৪ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কোনো প্রকাশ্য কর্মকাণ্ড দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে শাটল ট্রেনের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ স্লোগানসংবলিত গ্রাফিতি দেখা গেছে, যা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



