ইতিহাস সৃষ্টি করল ময়মনসিংহ-১, সব দলের প্রার্থী এক টেবিলে!


প্রকাশিত: ১০:৫১ ১৬ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব দলের প্রার্থী এক টেবিলে বসে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও ঐক্যের বার্তা দিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে হালুয়াঘাট উপজেলা সদরের হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত এই বৈঠক নির্বাচনকালীন উত্তেজনা পরিহার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনের ন্যায্য ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে আয়োজন করা হয়।
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন—বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, বাসদ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, খেলাফত মজলিসের প্রার্থী মওলানা রফিকুল ইসলাম এবং জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ রানা।
বৈঠকে উপস্থিত সব প্রার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষ পরিহার করে ন্যূনতম শিষ্টাচার বজায় রাখার অঙ্গীকার করেন। এছাড়া, পলাতক ফ্যাসিস্ট চক্রের নির্বাচনবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ এবং জনগণের মধ্যে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক চেতনা প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য ব্যক্ত করা হয়।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৈঠকের সময় বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা—সব দলের প্রার্থী এক টেবিলে বসে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা করল। এটি জনগণ ও নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে। নেতিবাচক রাজনীতির ধারা এড়িয়ে নতুন বাংলাদেশ গঠনে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি অনুসরণ করা আবশ্যক। আমি মনে করি এটি অনুকরণীয় দৃষ্টান্ত, যা আগামীতেও বজায় থাকবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টা, পৌর জামায়াতে ইসলামীর নেতা শামসুল আলম পনির, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোতালেব হোসেন ও মওলানা দ্বীন ইসলাম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মওলানা আনোয়ার হোসেন, ধোবাউড়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মওলানা রুকন উদ্দিন, আব্দুর রশিদ মওদুদী, বায়তুল মাল সম্পাদক মওলানা মাজহারুল ইসলাম।
এদিকে, এনসিপির মনোনীত প্রার্থী আবু রায়হান এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে এই আয়োজনকে সমর্থন জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



