নড়াইলে আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীর দলত্যাগ, যোগ দিলেন বিএনপিতে


প্রকাশিত: ০৭:৫৪ ২৮ ডিসেম্বর ২০২৫
নড়াইলে আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকিরের নেতৃত্বে এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা নবাগতদের উষ্ণভাবে স্বাগত জানান।
বিএনপিতে যোগদানের পর আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকির বলেন,
“আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। এখন সঠিক পথে এসেছি। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি।
উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বি এন পি'তে যোগ দেওয়া নেতা কর্মীদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রভিলা ইউনিয়নে।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা





