আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ মির্জা ফখরুলের—নির্বাচনের আগে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান


প্রকাশিত: ১২:২০ ৯ জানুয়ারী ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন। রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যার তীব্র নিন্দা জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় যেন এ ধরনের সহিংস ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই সফর মূলত একটি ব্যক্তিগত ও মানবিক সফর। তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাবেন, সেখান থেকে রংপুরে গিয়ে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি দিনাজপুরে তার নানীর কবর জিয়ারত করবেন এবং ঠাকুরগাঁওয়ে কয়েকজন শহিদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত একটি গণদোয়ায় অংশ নেবেন। তিনি বলেন, এটি রাজনৈতিক কর্মসূচির চেয়ে বেশি ব্যক্তিগত শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানোর সফর।
মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় ঢাকায় লক্ষাধিক মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছিল। এখন তিনি জেলাগুলোতে যাচ্ছেন, এতে স্বাভাবিকভাবেই দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি এবং এবারও ফেলবে না বলে তিনি আশাবাদী।
তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ছাত্রদলকে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করতে দেওয়া হয়নি। ফলে তারা দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। তবুও গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি।
গণভোট ও সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি শুরু থেকেই একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিল, যা এখন বাস্তবায়িত হচ্ছে। সংসদের যেসব সংস্কার নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো বহুদিন ধরেই বিএনপির দাবি। ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফা প্রস্তাবের মাধ্যমে এসব সংস্কার জাতির সামনে তুলে ধরা হয়েছিল। তাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এতে ‘না’ বলার কোনো কারণ তিনি দেখছেন না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



