মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো দল নিয়ে ভাবছে না: কাকরাইলে মির্জা আব্বাস


প্রকাশিত: ১২:৪০ ১১ জানুয়ারী ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে কোনো ধরনের ষড়যন্ত্রকেই প্রশ্রয় দেওয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে, সেখানেই তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মির্জা আব্বাস বলেন, দলীয় নেতাকর্মীরা যদি কোনো ধরনের প্রতারণা না করেন, তাহলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। সারা দেশে এমন এক গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেখানে বিএনপিকে পরাজিত করার ক্ষমতা কারও নেই। তিনি দাবি করেন, দেশের মানুষ এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করছে না, এমনকি তাদের নিয়ে ভাবছেও না। বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই শেষ পর্যন্ত জয়লাভ করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, যদি কাউকে জোর করে দেশে আনার চেষ্টা করা হয়, তাহলে তা প্রতিহত করা হবে। এ দেশের জনগণই সেই প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার পরামর্শ দেন এবং ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করে গেছেন। তিনি জেলের ভেতর থেকেও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা তার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হননি। বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তিনি কতটা জনপ্রিয় ও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানজুড়ে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



