ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের ডাক—ঝালকাঠির কৃত্তিপাশা ইউনিয়নে বিএনপির নির্বাচন প্রস্তুতি সভা


প্রকাশিত: ০৩:১৭ ২৪ জানুয়ারী ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কৃত্তিপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ এই পর্যায়ে এসেছে। আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. নাদিম শরীফ জানান, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ উপজেলা বিএনপির নেতা মো. রেজাউল হাসান মুন্না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে হলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে এবং ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ চালাতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান রুবেল বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপপ্রচার রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সজাগ, সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সাংগঠনিক শক্তি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদল হাওলাদার। উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. স্বপন হাওলাদার, কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান নয়ন ও শুভ হাওলাদার, জেলা তাতি দলের সদস্য সোনা মল্লিক, কৃত্তিপাশা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হলেও তারা রাজপথ ছাড়েনি—আগামীতেও ছাড়বে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




