নড়াইলে কৃষক দল নেতা মোস্তফা কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রকাশিত: ০৬:৩০ ২৪ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ মোস্তফা কামালের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে। এতে নড়াইল জেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় কৃষক দল সূত্রে জানা যায়, মোঃ মোস্তফা কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। শনিবার (২৪ জানুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক স্বার্থ ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত ও পর্যালোচনা শেষে মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে। একইসঙ্গে নড়াইল জেলা কৃষক দলের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান। এ উপলক্ষে তারা নড়াইলের ভওয়াখালী এলাকায় মোস্তফা কামালের বাসভবনে ফুলের তোড়া নিয়ে গিয়ে তাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ে কৃষক দল নতুন উদ্দীপনায় কাজ করতে পারবে।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণ বাধ্যতামূলক: বিতর্কে নতুন সিদ্ধান্ত
- মাঝআকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ: ফোনে ছবি তুলতেই ঘটেছিল দুর্ঘটনা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





