ভোটের দিনে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমীর খসরুর, বললেন—‘তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে’


প্রকাশিত: ১১:৪৭ ১০ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে আমীর খসরু বলেন, পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য সামনে আসছে। তাঁর ভাষায়, “তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, জাতীয় পরিচয়পত্র নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করছে। তবে এসব করে তারা কিছু করতে পারবে না, কারণ জনগণ বিভ্রান্ত হবে না। এসব বিষয় মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে তিনি তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১–এর জন্য ১১ দফা প্রতিশ্রুতিও তুলে ধরেন।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনৈতিক আদর্শ ও ৩১ দফার সঙ্গে যদি অন্য কোনো দলের কর্মসূচি ও পরিকল্পনার মিল থাকে এবং প্রয়োজন মনে করা হয়, তাহলে আলোচনার ভিত্তিতে কোয়ালিশন সরকার গঠনের বিষয়টি বিএনপি বিবেচনা করতে পারে—যদিও এর সম্ভাবনা তিনি কম বলে মন্তব্য করেন।
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ ব্যালটের মাধ্যমেই তার জবাব দেবে উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এই অবস্থার উন্নয়নে পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি। যারা জনগণের ওপর আস্থা রাখে না এবং নির্বাচনই চায়নি, তারা যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাহলে গণতন্ত্রকামী জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগে প্রথমেই বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও কার্যকারিতা সম্পর্কে জানতে চান। এসব বিষয়ের ওপরই বিনিয়োগ নির্ভর করে। তাই ভবিষ্যতে বন্দরের দক্ষতা, খরচ ও সেবার মান বিশ্বমানের পর্যায়ে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সফল বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে চট্টগ্রামকে একটি শক্তিশালী লজিস্টিক হাবে পরিণত করা সম্ভব। বিএনপি যদি সরকারে দায়িত্ব পায়, তাহলে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে বন্দরের কার্যকারিতা বাড়ানো হবে। “দক্ষতা, ভালো সেবা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা—এই তিনটি বিষয়ই আমাদের লক্ষ্য হবে,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম সাজ্জাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



