পঞ্চগড়ে ২৮৭ ভোটকেন্দ্রে দায়িত্বে থাকবেন ৩ হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য


প্রকাশিত: ০৫:১৪ ১০ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনের ২৮৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ৩ হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য। তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী—এই তিন উপজেলায় এসব ভোটকেন্দ্র অবস্থিত।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৬০টি ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী সদস্য এবং সাধারণ ভোটকেন্দ্রে ২ জন করে অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবেন।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন।
এ সময় ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপপরিচালক এস এম রায়হান হেলালসহ পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




