পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু


প্রকাশিত: ০৪:৫৯ ১১ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পঞ্চগড় জেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
সকালে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। কিছু কেন্দ্রে আজই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, আর বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছাবে ভোটের দিন ভোরে।
পঞ্চগড়-১ আসন (তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর)
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৩৮ জন, নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৫৮৪ জন এবং হিজড়া ভোটার ১ জন।
মোট ভোটকেন্দ্র ১৫৬টি। অস্থায়ী কক্ষ ৯৯টি, স্থায়ী কক্ষ ৯১৭টি—মোট কক্ষ ১ হাজার ১৬টি। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পঞ্চগড়-২ আসন (বোদা ও দেবীগঞ্জ)
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫ হাজার ৭১০ জন এবং নারী ১ লাখ ৯৪ হাজার ২৩১ জন।
মোট ভোটকেন্দ্র ১৩১টি। অস্থায়ী কক্ষ ১৫৯টি, স্থায়ী কক্ষ ৬৯৫টি—মোট কক্ষ ৮৫৪টি।
জেলার সার্বিক চিত্র
পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৫ হাজার ৪৮ জন এবং নারী ভোটার ৪ লাখ ১১ হাজার ৮১৫ জন।
জেলায় মোট ভোটকেন্দ্র ২৮৭টি, অস্থায়ী কক্ষ ২৫৮টি এবং স্থায়ী কক্ষ ১ হাজার ৬১২টি। মোট ভোটকক্ষ ১ হাজার ৮৭০টি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



