ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কার্যক্রম


প্রকাশিত: ০৫:২২ ১২ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স গণনাকেন্দ্রে নেওয়া হয়েছে।
এ বছর সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে সংরক্ষণ করা হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাদা-কালো রঙের এবং গণভোটের ব্যালট পেপার গোলাপি রঙের। গণনার আগে প্রথমে দুই ধরনের ব্যালট আলাদা করা হবে, এরপর পৃথকভাবে ভোট গণনা করা হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা প্রায় ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানান, দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সারাদেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



