দুই আসনেই ভরাডুবি চরমোনাই পীর ফয়জুল করিমের


প্রকাশিত: ০৩:৩২ ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছেন। বরিশাল-০৫ এবং বরিশাল-০৬ এই দুটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দুটিতেই পরাজিত হয়েছেন। বিশেষ করে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে অনেক কম ভোট পেয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন, যা দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
বরিশাল-০৫ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিপরীতে ফয়জুল করিম হাতপাখা প্রতীকে ৯৩ হাজার ২১৬ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন এবং ভোটের উপস্থিতি প্রায় ৪৮ শতাংশ। ফয়জুল করিমের ভোট যথেষ্ট সম্মানজনক হলেও, এটি জয়ের জন্য পর্যাপ্ত ছিল না।
বরিশাল-০৬ বাকেরগঞ্জ আসনে ফয়জুল করিমের ফল আরও হতাশাজনক। এখানে বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ মাহামুদুননবী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৪ হাজার ৫৩৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। চরমোনাই পীর ফয়জুল করিম এখানে মাত্র ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেছেন। ফলাফল ঘোষণা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ।
দুই আসনে বড় ব্যবধানে পরাজয়ের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধী ভোটগুলোর একীভূত হওয়া বিএনপির ধানের শীষ প্রতীকে এবং জামায়াতের সাথে ভোটের মেরুকরণে পিছিয়ে পড়াই ফয়জুল করিমের এই বিপর্যয়ের প্রধান কারণ। বরিশালকে দলটির ঘাঁটি মনে করা হলেও এবারের নির্বাচনে সেই দুর্গ রক্ষা করা তাদের পক্ষে সম্ভব হয়নি। নির্বাচনের পর এখন দলীয় নীতিনির্ধারকরা পরাজয়ের কারণ অনুসন্ধানে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




