টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে


প্রকাশিত: ১২:৫৫ ৩০ নভেম্বর ২০২৪
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত পাঁচ দিনের জোড় ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার (৩০ নভেম্বর) চলছে। ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লি ইসলামের ছয়টি মৌলিক গুণ সম্পর্কে বয়ান শুনছেন, যা ইমান, আমল, এবং আখলাক উন্নত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের ছয় ছিফাতের বয়ান দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
- সকাল ১০টা থেকে শুরু হয়েছে কারগুজারীর আমল।
- বাদ আসর বয়ান করবেন মাওলানা ফারুক।
- বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেউলা সাহেব বয়ান করবেন।
- ইজতেমার শেষ দিন, আগামী ৩ ডিসেম্বর, বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হবে।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন। বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমায় প্রায় ২ লাখ মুসল্লি উপস্থিত ছিলেন। শুক্রবার জুমার নামাজে প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
জোড় ইজতেমা মূলত তাবলিগ জামাতের একটি বিশেষ আয়োজন, যা বিশ্ব ইজতেমার আগে অনুষ্ঠিত হয়। তবে এতে শুধুমাত্র তিন চিল্লা সম্পন্ন করা সাথীরাই অংশ নিতে পারেন। ইজতেমার এই প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম (মাওলানা যোবায়ের অনুসারীরা)।
মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত দ্বিতীয় পর্বের জোড় ইজতেমা আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হবে। এই ইজতেমায় ইসলামের মৌলিক শিক্ষা ও দাওয়াতের গুরুত্ব নিয়ে বয়ান করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের ইমান, আমল ও আখলাক পরিশুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেন।
জোড় ইজতেমা তাবলিগ জামাতের জন্য একটি বিশেষ সংগঠিত উদ্যোগ, যা মুসলিম সম্প্রদায়ের একতার প্রতীক হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে