সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে উঠতেই যা বললেন শান্ত


প্রকাশিত: ০৬:০৭ ২২ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গ গেল। ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর চেন্নাইয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবেই এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। এদিন প্রশ্ন উঠল, বিবর্ণ সাকিবকে আর কত টানবে দল! কৌশলী জবাবে এড়িয়ে গেলেন শান্ত।
সাকিব এখন আর ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না চোখের সমস্যার কারণে । বোলিংয়েও সেই ধার দেখা গেল না ভারতের বিপক্ষে প্রথম টেস্টে। চেন্নাইয়ে দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন ৫৩তম ওভারে এসে। সমর্থকদের পাশাপাশি কমেন্ট্রিবক্সেও গত কয়েক দিনে সমালোচনা হয়েছে সাকিবকে নিয়ে।
সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে টাইগার কাপ্তান শান্ত নিজেকে সামলে নিয়ে পরমুহূর্তেই হেসে বললেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’এরপর টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’
শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা যে পুরো দলের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটাও উল্লেখ করলেন শান্ত, ‘অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এ রকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কি না। এই জিনিসগুলো দেখে আমি খুশি, দলে যে ১৫-১৬ জন ক্রিকেটার আছে, তাদের নিয়ে আমি খুশি।’
চেন্নাই টেস্ট চলাকালেই জানা যায় আঙুলে চোট রয়েছে সাকিবের। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক জানান সাকিবের ইনজুরির খবর। এবার টাইগার অলরাউন্ডারের আঙুলের চোট নিয়ে কথা বললেন শান্ত।
তিনি বলেন, ‘আঙুলের যে ব্যাপারটা এটা আসলে ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে যেটা হয়ত আপনারা দেখেছেন। যে কারণে ট্যাপটা পেঁচানো। আমি আসলে কখনও কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ খেলাটা একটা টিম গেম। পুরা দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম হয়ত আরও ভালো কিছু হতে পারত। ফলে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই।’
প্রথম ইনিংসে কেন দেরিতে বল করেন সাকিব সে ব্যাখা দিয়ে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যা বললেন, প্রথম ইনিংসে ৩ পেসার খুবই দারুণ বোলিং করেছে। আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার। এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল। এটা একটা পরিকল্পনাই ছিল যত বেশি আমরা পেসারদের বল করাতে পারি। শুরুর ৬টা উইকেটও আমরা খুব তাড়াতাড়িই নিলাম। তো এইটাই প্ল্যান ছিল।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




