এবার কোহলির পাশে সৌরভ গাঙ্গুলী!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:৫৫ ২১ জানুয়ারী ২০২৫
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। ধারাবাহিক ব্যর্থতায় তাকে সহ্য করতে হয়েছে ব্যাপক সমালোচনা। এমনকি, বোর্ডের কঠোর অবস্থান এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অধ্যায় শেষ হতে পারে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
গাঙ্গুলীর মতে, "কোহলি এখনও ক্রিকেটকে অনেক কিছু দিতে পারেন।"
সবশেষ পার্থ টেস্টে সেঞ্চুরি করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। এ নিয়ে কথা বলতে গিয়ে গাঙ্গুলী বলেন,
“বিরাট কোহলির মতো ক্রিকেটার এক জীবনে একবারই দেখা যায়, যেমন ঝুলন গোস্বামী আর মিতালি রাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরি করা অবিশ্বাস্য ব্যাপার। আমার মতে, তিনি সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা খেলোয়াড়।”
পার্থে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ায় কোহলির ব্যাটিং প্রসঙ্গে তিনি আরও বলেন,
“পার্থে শতরানের পর আমি ভেবেছিলাম এটা তার জন্য একটি বড় সিরিজ হবে। কিন্তু ক্রিকেটে এমনটাই হয়। প্রত্যেক খেলোয়াড়েরই দুর্বলতা এবং শক্তির জায়গা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- দুর্বলতার সাথে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায়।”
কোহলির সাম্প্রতিক ফর্ম ও অবসর ইস্যুতে গাঙ্গুলী আরও যোগ করেন,
“সমালোচনা সত্ত্বেও আমি বিশ্বাস করি, কোহলির এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার বাকি আছে।”
কিংবদন্তি গাঙ্গুলীর এমন মন্তব্য নিঃসন্দেহে কোহলির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




