বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৪:০৫ ২৫ জানুয়ারী ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জয়লাভ করতে পারলেই সরাসরি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে সেই সুযোগ হাতছাড়া করল টিম টাইগ্রেস।
তবে, সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বমঞ্চে খেলতে বাংলাদেশকে বাছাইপর্বে লড়াই করতে হবে। সেখানে ৬ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা দুইয়ে থাকলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।
সেন্ট কিটসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০ ওভারে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৪৯। এরপর একপর্যায়ে স্কোর ৩ উইকেটে ৯৪ হলেও ব্যাটিং ধস নামায় ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিন আক্তার সর্বোচ্চ ৩৭ রান করেন। ফারজানা হক পিংকি করেন ২২ রান। সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলের স্কোর বড় হয়নি।
জবাবে, ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনারদের ৪৫ রানের জুটির পর অধিনায়ক হেইলি ম্যাথিউস ফিরে গেলেও কিয়ানা জোসেফের ৩৯ এবং ডিয়ান্দ্রা ডটিনের ১৯ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংসে ২৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
মেয়েদের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




