মাইলস্টোন দুর্ঘটনায় বাফুফে ও বিসিবির গভীর শোক প্রকাশ


প্রকাশিত: ০৪:৪৭ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক শোকবার্তায় বলেন—“উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।”
বাফুফের পক্ষ থেকে আরও বলা হয়, এই ভয়াবহ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে।
পৃথক এক শোকবার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলেছে—
“ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আহত সকলের জন্য দোয়া রইলো।”
সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে ধোঁয়া। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত একাধিক হতাহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অন্তত ২০ জন ভর্তি আছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। বাফুফে ও বিসিবি— দুই সংগঠনই আহতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দেশের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




