মেসির শেষ অধ্যায়? আবেগে ভেঙে পড়লেন স্কালোনি


প্রকাশিত: ০৩:৪৯ ৪ সেপ্টেম্বর ২০২৫
আর্জেন্টাইন ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ঘিরে এখন দেশজুড়ে চলছে এক অন্যরকম আবেগের ঢেউ। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন ম্যাচটিই হতে পারে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে মেসির শেষ বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। আর সেই উপলক্ষেই আবেগভরা কণ্ঠে কথা বলেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বারবার থমকে গেছেন স্কালোনি। একসময় মেসির সতীর্থ ছিলেন তিনি। সেই স্মৃতিচারণা করতে গিয়ে চোখ ভিজে ওঠে তাঁর। আবেগে ভেসে যান সাংবাদিকরাও। এক পর্যায়ে স্কালোনি হালকা রসিকতা করে বলেন, “আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না।” সাংবাদিকের জবাবে যখন শোনা গেল, “আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন,” তখন কোচও আর নিজেকে ধরে রাখতে পারেননি।
৪৭ বছর বয়সী এই কোচ মেসির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন,
“আমি ওর সঙ্গে খেলেছি। শুধু ওকে বলটা পাস দেওয়াটাই আমার কাছে বিশেষ ব্যাপার ছিল। বিশ্বকাপে ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। আগামীকাল দিনটা হবে আবেগময়, তবে আমি চাই না এটিই আর্জেন্টিনায় ওর শেষ ম্যাচ হোক। ওর আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকা উচিত, কারণ এটা ওর প্রাপ্য।”
তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন সাংবাদিকেরা জানতে চান—মেসির উত্তরসূরি কে হতে পারে? তখন স্কালোনি চোখ মুছে জবাব দেন,
“আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরসূরি? না, তা কখনো সম্ভব নয়। এমন কেউ হবে না। হয়তো দুর্দান্ত খেলোয়াড়রা আসবে, যারা নিজেদের যুগকে সংজ্ঞায়িত করবে। কিন্তু মেসি যা করেছে, তা অতুলনীয়। ফুটবলে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি—মেসির মতো আর কেউ আসবে না।”
আন্তর্জাতিক ফুটবলে ২০ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৯৩ ম্যাচে ১১২ গোল করেছেন লিওনেল মেসি। জিতেছেন চারটি বড় শিরোপা—২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। সেই অর্জনই তাঁকে দিয়েছে অমরত্বের স্বাদ।
স্কালোনির চোখের পানি যেন আরও একবার প্রমাণ করল—মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক আবেগ, যাঁর উত্তরসূরি হয়তো সত্যিই আর কখনো জন্ম নেবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




