নেপালের অস্থিরতায় হোটেলবন্দী বাংলাদেশ দল, ফিরছে বিশেষ ফ্লাইটে


প্রকাশিত: ০২:৪২ ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালে তিন দিন অনিশ্চয়তার মধ্যে ‘হোটেলবন্দী’ থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পথে রওনা হবে ৩২ সদস্যের এই বহর। একই বিমানে ফিরবেন ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল দলের প্রত্যাবর্তনের পর আজ বেলা ৩টায় ঢাকায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
গত সোমবার থেকে শুরু হওয়া নেপালের অস্থিরতায় হোটেল ছেড়ে বের হতে পারেনি বাংলাদেশ দল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুসহ দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও।
এই অবস্থায় বাংলাদেশ দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। সোমবার অনুশীলনেও নামতে পারেননি জামাল ভূঁইয়ারা। নিরুপায় হয়ে টানা তিন দিন হোটেলবন্দী অবস্থায় সময় কাটাতে হয় ফুটবলারদের।
পরিস্থিতি আরও অবনতির কারণে বাংলাদেশ দল আগেভাগে দেশে ফেরার চেষ্টা করলেও বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে বুধবার সন্ধ্যার পর বিমানবন্দর চালু হলে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। তবে সেদিন আর ফেরা হয়নি। আজ বৃহস্পতিবার সকালে ৩২ জনের বহর অবশেষে দেশে ফিরছেন।
নেপাল সফর শেষ করে জাতীয় ফুটবল দল এখন প্রস্তুতি নেবে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে হবে তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলবে হংকংয়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




