জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়


প্রকাশিত: ০১:২১ ৯ জুন ২০২৬
আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর নতুন সিদ্ধান্ত জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবার বিশ্বকাপ সম্প্রচার করবে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায়, যেখানে সরকারের পক্ষ থেকে আলাদা কোনো অর্থ ব্যয় হবে না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানান তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ ম্যাচগুলো বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রচার কার্যক্রমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠান যুক্ত থাকবে, যার ফলে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো পাবলিক ফান্ড ব্যবহার না করেই পুরো আয়োজন সম্পন্ন করা সম্ভব হবে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভি প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে এবার ভিন্ন মডেলে অংশীদারিত্বের মাধ্যমে খেলা সম্প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় স্বল্প খরচে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। তবে মন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় বিস্তারিত ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে।
এদিকে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে স্বস্তি ফিরে এসেছে, কারণ শেষ মুহূর্তে হলেও বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ নিশ্চিত হলো দর্শকদের জন্য।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




