মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি


প্রকাশিত: ০৩:৪২ ৪ অক্টোবর ২০২৬
লিওনেল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে বুয়েনস আইরেসে তৈরি হয়েছে প্রবল আবেগ ও উন্মাদনা। সেই আগ্রহ বোঝাতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সবগুলোই দর্শকে পূর্ণ হয়ে যেত।
আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে দেশে ফিরেছেন ৩৯ বছর বয়সী মেসি। বেনিনের বিপক্ষে তার বিদায়ী ম্যাচটি আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে; বাংলাদেশ সময় ম্যাচটি বুধবার (৭ অক্টোবর) ভোরে।
এর আগে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনে মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, এই ম্যাচের টিকিটের চাহিদা কতটা বেশি, তা তিনি চারপাশ থেকে পাওয়া অসংখ্য বার্তাতেই বুঝতে পেরেছেন।
স্কালোনির ভাষায়, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সবগুলো পূর্ণ হয়ে যেত। তার মতে, মেসিকে নিয়ে যা বলার প্রায় সবই বলা হয়ে গেছে; এখন সময় শেষ মুহূর্তগুলো উপভোগ করার।
মেসি মাঠে পা রাখার মুহূর্তটিই সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ। স্কালোনির ধারণা, গ্যালারির দর্শক থেকে শুরু করে মেসি নিজেও সেদিন আবেগাপ্লুত থাকবেন।
তিনি বলেন, মেসির বিদায়ের অংশ হতে পারাটাও তার জন্য বিশেষ অভিজ্ঞতা। ম্যাচের আগে অধিনায়কের সঙ্গে আরও দুটি অনুশীলন সেশন রয়েছে এবং সেই সময়টুকুও উপভোগ করতে চান তারা।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা কেমন অনুভব করবে, সেটিও উঠে আসে স্কালোনির কথায়। তার মতে, মাঠে মেসির উপস্থিতি যে অনুভূতি তৈরি করে, সেটির বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তবে জাতীয় দলকে সামনে এগিয়ে যেতে হবে।
মেসির উত্তরাধিকার নিয়ে বলতে গিয়ে তার পেশাদারিত্ব ও অনুশীলনের প্রতি নিষ্ঠার কথা বিশেষভাবে উল্লেখ করেন স্কালোনি। তিনি জানান, মেসি নিয়মিত সবার আগে অনুশীলনে আসতেন এবং শেষদিকে মাঠ ছাড়তেন। নিজের শরীরের যত্ন এবং প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুতির যে মান তিনি ধরে রেখেছেন, সেটি সতীর্থদের জন্য বড় উদাহরণ হয়ে থাকবে।
বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে মেসির ২০৮তম আন্তর্জাতিক উপস্থিতি। বর্তমানে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি—দুটি ক্ষেত্রেই তিনি দেশের রেকর্ডধারী।
এদিকে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




