আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এখন নতুন ঠিকানায়

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৫:৩৭ ১৩ আগস্ট ২০২৪
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখন অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়। সব ঠিক হয়েই ছিল, এবার আনুষ্ঠানিকতাও শেষ হলো। নতুন ক্লাবের হয়ে চুক্তি সেরেছেন আলভারেজ।
ম্যানচেস্টার সিটি থেকে ৬ মৌসুমের জন্য তাকে দলে ভেড়াতে ৮ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে অ্যাথলেটিকো। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১০৯২ কোটি টাকা।
এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানিয়েছে, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ব্যাপারে ম্যানচেস্টার সিটির সাথে সমঝোতা হয়েছে। আগামী ছয় মৌসুমের জন্য আলভারেজ আমাদের দলের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন।’
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমে দাবি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জন্য অ্যাথলেটিকো ৭৫ মিলিয়ন ইউরো ব্যয় করবে। সেই সাথে সম্ভাব্য বোনাস হিসেবে আরও ১০ মিলিয়ন ইউরো রয়েছে। ২৪ বছর বয়সী আলভারেজ ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১৪ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দিয়েছিলেন।
এই দুই বছরে দুটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জয়ে অনবদ্য অবদান রেখেছেন আলভারেজ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
সিটির ক্লাব ওয়েবসাইটে এ সম্পর্কে আলভারেজ বলেছেন, ‘দুর্দান্ত একটি ক্লাবকে আজ আমি বিদায় জানাচ্ছি। এখানে অনেক আবেগ জড়িয়ে আছে। এই দুই বছর ছিল আমার জীবনের বিশেষ দুটি বছর। এ সময়ের মধ্যে আমি নিজেকে পরিণত করেছি, অনেক কিছু শিখেছি। একজন খেলোয়াড় ও একইসাথে একজন ব্যক্তি হিসেবে নিজের উন্নতির চেষ্টা করেছি।’
সব ধরনের প্রতিযোগিতায় সিটির হয়ে আলভারেজ ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছেন। ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা গত সপ্তাহে বলেছেন, ‘ভালো বহারের কারণে দলের সবাই তাকে পছন্দ করতো। কিন্তু আমি প্রায়ই অনেক খেলোয়াড়কে বলেছি সে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য ক্লাব ছাড়তে চায়।’
দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আলভারেজ ছাড়াও রবিন লি নরমান্ড ও আলেক্সান্ডার সোরলোথকে দলে ভিড়িয়েছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাথে আবারো লড়াইয়ে ফিরে আসার জন্যই অ্যাথলেটিকো নিজেদের দলীয় শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে। গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে অ্যাথলেটিকো লিগ শেষ করেছিল। আগামী ১৯ আগস্ট ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে অ্যাথলেটিকো লা-লিগায় তাদের নতুন মিশন শুরু করতে যাচ্ছে।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




