টানা ৫ দিন সূর্যের দেখা নাই দিনাজপুরে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৩৭ ২৫ জানুয়ারী ২০২৫
টানা পাঁচ দিন ধরে উত্তরের জেলা দিনাজপুরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের দাপট ব্যাপকভাবে বেড়ে গেছে। বাতাসের সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির।
শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৩ কিলোমিটার।
বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের অধিকতার কারণে সূর্যের আলোর তাপ পাওয়া যাচ্ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে অবস্থার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। যানবাহনগুলো কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
শীতের সঙ্গে সঙ্গে জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষত, শিশু রোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা শিশুদের বাসি খাবার পরিহার, খাবার ঢেকে রাখা এবং রাতে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।
বিজ্ঞাপন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু