তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:০৯ ২৭ জানুয়ারী ২০২৫
ঢাকাসহ সারাদেশেই তীব্র শীতের দাপট অনুভূত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সুখবর পাওয়া গেছে। আগামী বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এর আগে, মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার অঞ্চলে রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। শীতের এমন তীব্রতা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের অন্যান্য অংশে তা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “রবিবারের মতো সোমবারও তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। এরপর দেশের উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, তিন দিন পর দেশের উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
