ইবিতে শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমানদের মিলনমেলা


প্রকাশিত: ০৮:২১ ২ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিলনমেলা ঘটেছে শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের। এসময় তাদের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ওয়ালিদ হাসান শিপন, সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ মেধার ভিত্তিতে আবাসিক হলে সিট বরাদ্দ, লেজুড়বৃত্তিক রাজনীতি প্রভাবমুক্ত, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের আশা পোষণ করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, "জুলাই-আগস্টে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পুনরায় বিজয় অর্জিত হয়েছে। স্বৈরাচারের পতনের পর সকলে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছে। একই ভাবে ভবিষ্যতে যাতে আর কখনো এমন স্বৈরাচারের সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে সব সময় স্বোচ্চার। ছাত্রদল পূর্বে যেমন শিক্ষার্থীদের নিয়ে এক সাথে কাজ করেছে বর্তমানেও একইভাবে কাজ করবে।
এর আগে শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী