ইবিতে ‘জুলাই বিপ্লবের সাফল্য ও সীমাবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা


প্রকাশিত: ০২:১৩ ১৭ নভেম্বর ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের সাফল্য ও সীমাবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এর আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সরকার পতনের শততম দিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এ সভার আয়োজন করা হয়। সভায় সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল সভার সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানীসহ অন্য সহ-সমন্বয়করা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তনের জন্য ছিল না। এটি ছিল পুরো পদ্ধতির পরিবর্তনের জন্য। যদি সেটি বাস্তবায়ন না হয় তাহলে এই অভ্যুত্থানের সাফল্য আসবে না। আমরা অভ্যুত্থানের পর মন খুলে কথা বলতে পারছি। এটিই উল্লেখ করার মতো প্রাপ্তি। এখনো রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার সংস্কার হয়নি। অন্তবর্তীকালীন সরকারের যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা সেটি বাস্তবায়ন করতে পারছেন না। আমরা দাবি জানাচ্ছি জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে মনোযোগী হতে হবে। নয়তো ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল আগামীতেও তারা পথ ছাড়বে না।
তারা আরও বলেন, আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনের কাছে জিম্মি হয়ে থাকার সংস্কৃতি পুরোপুরি বন্ধ হবে। কিন্তু আমরা দেখছি এখনও আবার সেই সংস্কৃতি ফিরে আসছে। এটি কোনভাবেই মেনে নেওয়া যায়না। এ বিষয়গুলোতে আমাদের সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে মনে হচ্ছে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এটি কোনভাবেই প্রত্যাশিত নয়। আমরা সবাইকে অনুরোধ করবো যেভাব ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি সেভাবেই যেন আগামীদিনের রাষ্ট্র সংস্কারেও ঐক্যবদ্ধ থাকি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, 'বিপ্লব পরবর্তী সময়ে আমরা এখনও লক্ষ্য করছি এই আন্দোলনে আহত-নিহতদের পরিবার ঠিকমতো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুতই এসকল পদক্ষেপ গ্রহণের জন্য। জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখনও বহাল তবিয়তে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এই প্রশাসন এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।' এসময় জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি৷
এর আগে দুই দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ছাত্র জনতার আন্দোলনে নিহত কুষ্টিয়ার শহীদ ওসামার কবর জিয়ারত করেন ইবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দহকুলা জামে মসজিদে জুম্মার নামায শেষে ওসামার আত্মার শান্তি কামনায় মুসল্লীদের মাঝে খাবার বিতরণ শেষে কবর জিয়ারত করেন তারা। পরে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে