সমকামিতা ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে বহিষ্কার


প্রকাশিত: ১২:৪১ ২৬ আগস্ট ২০২৪
কুড়িগ্রামে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীর সঙ্গে সমকামিতার অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে সাময়িক বহিষ্কার করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
রোববার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন এবং তাকে বহিষ্কারের এক দফা দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করেন।
শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে যেমন অশোভন আচরণ করতেন তেমনি সহকারী শিক্ষকদের সঙ্গেও অশোভন আচরণ করতেন। এমনকি প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাৎ করার কারণে প্রতিবাদ করলে শিক্ষকদের শারীরিক নির্যাতন করতেন।
এছাড়া এক ছেলে শিক্ষার্থীকে ভিডিও কলে অনৈতিক কাজের প্রস্তাব দেন অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন। তার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, শিক্ষার্থী, শিক্ষকের অভিযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটি
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- সুদের টাকার বিরোধে ৬ মাসের শিশু অপহরণ, ৪৮ ঘণ্টা পর র্যাব-পুলিশের অভিযানে উদ্ধার
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে


