সাঁথিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত-৫

পাবনার সাঁথিয়ায় ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়া মহল্লায়। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টস এর দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা বেড়ার সিএন্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। তিনি বলেন নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




