বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক

বেনাপোলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া সুলতানা রানী (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। স্বামী গৃহ হতে রানী আত্মহত্যা করেছে বললেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনসহ প্রতিবেশীরা।
নিহত রানী বাহাদুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফর রহমানের (বর্তমান দুর্গাপুর গ্রামের বাসিন্দা) বড় কন্যা ও বেনাপোল কলেজ রোডের ব্যবসায়ী গোলাম মোর্তাজা সোহাগের স্ত্রী।
বর্তমান সোহাগ পলাতক রয়েছে। দুই সন্তানের জননী রানি দাম্পত্য জীবনে মনমালিন্যের জেরে শুক্রবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে বেনাপোল গ্রামে তার স্বামীগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার এস আই পবিত্র গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পারিবারিক ভাবে নিহতের চাচা থানায় খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ থাকায় সুরাতহাল রিপোর্ট করা যাইনী। রাতেই মরাদেহ যশোর কোতয়ালী থানাধীন ক্লিনিকে নেওয়ায় কোতয়ালী থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় বেনাপোল পোর্টথানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ হতে থানায় কোন লিখত অভিযোগ করেনী বলে তিনি জানান।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার রানী তার ছোট বোনের বিবাহ জনীত কারনে স্বামী সন্তানসহ পিতৃালয়ে অবস্থান করছিলো। রাত ১২টার পর বাবার বাড়ি হতে শশুরালয়ে যায় রানী ও তার স্বামী সন্তানেরা। স্বামী গৃহে ফিরে সোহাগের সাথে বিবাদে জড়ায় রানী। এক পর্যায়ে দোতালার একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহাগ চিকিৎসার জন্য যশোরের ক্লিনিকে ভর্তি করেন। ভোর সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে কাউকে পায়নি। গোপন তথ্য মতে জানা যায়, তার স্বামী সোহাগ দীর্ঘ বছর যাবৎ বেকার সংসারে বিভিন্ন কারনে রানির সাথে ঝামেলা চলছিলো। রানি আত্মহত্যা করার মত মেয়ে না তার স্বামী সোহাগ তাকে হত্যা করেছে বলে অনেকে বলা বলি করেছেন ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




