চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

কুড়িগ্রামের চিলমারীতে মো: জেলাল (৪০) নামে এক রাজ মিস্ত্রির বিরুদ্ধে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন। গত রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের মজাইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানাহাট ইউনিয়নের ৩ নং ওয়াডের ইউপি সদস্য মো: জসিম উদ্দিন বলেন, আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিক শিশুটিকে হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি।
এ ঘটনায় শিশুটির মা চিলমারী মডেল থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ওই শিক্ষার্থী স্কুল মাঠে খেলা-ধুলা করছিলেন। এ সময় অভিযুক্ত জেলাল শিশুটিকে বিস্কুট ও চকলেটের লোভ দেখিয়ে তার বাড়ীতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় গোপনাঙ্গে রক্তপাত হলে শিশুটি আত্মচিৎকার করতে থাকলে জেলাল পালিয়ে যান। পরে শিশুটি বাড়ীতে গিয়ে মাকে জানালে তাকে দ্রুত চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর আবাসিক চিকিৎসক কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে শিশুটি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন।’
এ ব্যাপারে অভিযুক্ত জেলালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার বড় ভাই স্কুল শিক্ষক নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সাজানো। পরিকল্পিতভাবে আমাদেরকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




