মাদারীপুরে জমিজমার বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম

মাদারীপুরে জমিজমার বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দুলাল চৌকিদার(৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্হানীয় মুজাম সরদার ও তার লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রাক্ষন্দী এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুলাল চৌকিদার চরব্রাক্ষন্দী এলাকার মৃত দলিলউদ্দিন চৌকিদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে আহতের স্ত্রী মাহিনুর বেগম বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ তাদের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করছেন।
অভিযুক্তরা হলেন, গনি সরদারের ছেলে মুজাম সরদার (৫৫),আলাউদ্দিন বেপারীর ছেলে নাহিদ হোসেন (২৫),মন্নান সরদারের ছেলে কিবরিয়া সরদার (৩৫), সরোয়ার সরদার (৩৪), আজিম সরদারের ছেলে রুহুল সরদার (২২) রশিদ সরদারের ছেলে মিজান সরদার (৫০), কাওসার সরদারসহ বেশ কয়েজন।
অভিযোগ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রাহ্মন্দী এলাকার দুলাল চৌকিদার ও মুজাম সরদারের সাথে বিরোধ চলে আসছিল। সেই সুবাদে মোজাম সর্দারের লোকজনেরা দুলাল চৌকিদার জমি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে হাত পায়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আহত দুলাল চৌকিদার বলেন,কারো সাথে আমাদের একটি জমি নিয়ে দ্বন্দ্ব ছিল অনেক আগের থেকে এনে দফায় দফায় সালিশ সালিশ হয়েছে কিন্তু কোন সমাধান হয়নি। এই সুবাদে মুজাম সরদারের লোকজনেরা আমাকে রাম দা দিয়ে কুপিয়ে জখন করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এর সরকারের কাছে সঠিক বিচার চাই।
এদিকে আহত দুলাল চৌকদারের স্ত্রী মাহিনুর বেগম বলেন, আমাদের একটাই চাওয়া তাদের বিচার চাই।
দুলাল চৌকদারের নাতি বিল্লাল চৌকিদার বলেন,জমি নিয়ে স্থানীয়ভাবে দ্বন্দ্ব থাকতেই পারে তাহলে একটা বৃদ্ধ লোককে এভাবে কি কেউ কোপাতে পারে আমরা তাদের বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত মোজাম সর্দারের বাড়িতে গিয়েও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন আহমেদ বলেন,তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




