একাধিক বিয়ে নিয়ে মনোমালিন্য, স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৬:৫৯ ৭ সেপ্টেম্বর ২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভায় একাধিক বিয়ে নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর জামালের বিরুদ্ধে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রোকসানা বেগম (৩০) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (৫)। অভিযুক্তের নাম নুর জামাল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর বোন সীমা আক্তার বলেন, আমার বোন একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ৮ বছর আগে নুর জামালের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করে। গত একমাস ধরে অসুস্থ থাকায় আমার বোন কাজে যেতে পারেনি। তার স্বামী নুর জামালও কোনো কাজ করতেন না। নুর জামাল আমার বোনকে না জানিয়ে একাধিক বিয়ে করায় তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। গতকাল রাতে এ বিষয় নিয়ে আমার বোনের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, এক পর্যায়ে নুর জামাল ভোরের দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার বোনকে গুরুতর আহত করে। এ সময় পাঁচ বছরের শিশু কন্যা জান্নাত চিৎকার করলে তাকেও কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজনরা এগিয়ে এলে পালিয়ে যায় নুর জামাল। পরে স্থানীয় লোকজনরা গুরুতর আহত অবস্থায় আমার বোন ও ভাগ্নিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় আমার বোন রোকসানা। এদিকে আজ বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জান্নাত।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) যোবায়ের বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। অভিযুক্ত স্বামী নুর জামাল পলাতক রয়েছে। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



