কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম আবদুল জলিল (৭৫) পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর আলী মুন্সীর ছেলে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আবদুল জলিল একসময় নামকরা পেশাদার চোর ছিলেন। আগে চুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফাঁকা যায়গায় পেয়ে গাছের সাথে বেঁধে বেধরক মারধর শুরু করে কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে হত্যা করা হয়। পরে সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিতে বলে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তারা যাওয়ার আগে মারধর করা হয় জলিলকে। মারধরে সে মারা যায়।
এবিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




