চিলমারীতে নারীকে যুবদল নেতার মারধর, থানায় অভিযোগ

কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের বিরুদ্ধে ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) চিলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার শিকার ওই নারী বলেন, ‘বিকালে ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমাকে চড়থাপ্পড় মারে । এ সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে আসলে তাদেরও চড়থাপ্পড় মারতে থাকে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।’
স্থানীয় আমিনুল, জব্বার আলী, হাফিজুর , মিলন মিয়া, জামালসহ অনেকেই জানান, রেজাউল করিম দলের ক্ষমতা দেখিয়ে এলাকায় অনেকের সঙ্গেই খারাপ আচরণ করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানায় এলাকাবাসী।
অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বলেন, ‘ওই নারীকে আমি মারিনি বরং তিনি আমার গায়ের ওপর পড়েছিলেন। আমি সরিয়ে দিয়েছি। আমাকে হেনস্তা করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব রহুল আমিন ( জিয়া)বলেন, বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখ জনক কেই যুবদলের নাম ভাঙিয়ে কেউ কোন অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




