নানা আয়োজনে পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব উৎসব

পাবনায় পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব তিথি মহা-মহোৎসবে প্রার্থনা সভা, গঙ্গা স্নান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ নানা আয়োজনে পালিত হয়েছে।
সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে আজ রোববার সকালে পাবনার হিমাইতপুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় উৎসব আয়োজন।

এ সময় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সৎসঙ্গের কেন্দ্রীয় সদস্য ডা. সুব্রত রায়, সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য, সহ সম্পাদক নিখিল মজুমদার। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অনূকুল ভক্ত অংশ নেন।
বাংলাদেশের সহ সম্পাদক নিখিল মজুমদার জানান, অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে পাবনা শহরের পাথরতলায় শ্রী শ্রী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় সৎসঙ্গ বাংলাদেশের ২৫১ তম শরৎকালীন ঋত্বিক অধিবেশন। পরে মহাপ্রসাদ বিতরণ, শ্রী শ্রী ঠাকুরের প্রামাণ্য চিত্র প্রদর্শণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের দিব্য জীবন বাণী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থণা, বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ এবংসঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৮৮৮ সালে পাবনায় জন্ম নেয়া ঠাকুর অনুকূলচন্দ্র সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মন জয় করেন। ভক্তদের হৃদয়ের এই মহাপুরুষের জন্মস্থান পাবনার হিমায়েতপুরে প্রতি বছর ঠাকুরের আবির্ভাব ও মৃত্যু দিবস সাড়ম্বরে পালন করেন সৎসঙ্গের সদস্যরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




