বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন নাহিদ হাসান নলেজ

কুড়িগ্রামের চিলমারীর কৃতি সন্তান নাহিদ হাসান নলেজ বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের ৭নং সদস্য মনোনীত হয়েছেন। কবি, লেখক ও নির্দেশককে নিয়ে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ১৫ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পী কল্যাণ বোর্ড সংক্রান্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আয়েশা সিদ্দিকার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড সংক্রান্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ৪৩.০০.০০০০.১১৬,২২.০১২.২২.২১৪, তারিখ: ১৮ এপ্রিল ২০২৩ আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১ (২০০১ সনের ৩২ নম্বর আইন) এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর নিজ নিজ পদে বহাল থাকবেন।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য নাহিদ হাসান নলেজ বলেন, শিল্পীদের মাসিক ভাতা চালু করা উচিত। প্রতি উপজেলায় ২০ জন শিল্পী ও লেখকের জন্য আজীবন মাসিক ভাতার ব্যবস্থা করা গেলে এদেশে সাংস্কৃতিক জাগরণ ঘটানো যাবে। নাহিদ হাসান নলেজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা। তিনি কবি, কলামিস্ট ও সংগঠক। নাহিদ হাসান নলেজ ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ার কুড়িগ্রাম জেলা থেকে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




