শ্রীপুরে নির্মম নির্যাতনের শিকার নারীসহ মুদি ব্যবসায়ী

গাজীপুরের শ্রীপুরে নির্মম নির্যাতন ও মারধরের শিকার হয়েছেন মুদি ব্যবসায়ী ও তাঁর স্ত্রী। পৌর এলাকার কেওয়া বাজারের ব্যবসায়ী মোঃ হাসিম (৪৮) ও তার স্ত্রী মরিয়ম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, স্থানীয় আব্দুস সাত্তার এর ছেলে সোলেমান এর নেতৃত্বে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ইছব আলী ও তার ছেলে রুবেল,রোমান,হৃদয় একত্রিত হয়ে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করলে প্রাণপণে বেঁচে যান। অভিযুক্তরা সকলেই সোলেমান এর বাড়ির ভাড়াটিয়া। গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় দোকান থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে যাওয়া মাত্রই পরিকল্পিত ভাবে এ অতর্কিত হামলা চালানোর অভিযোগ করেন মৃত আঃ মান্নান এর ছেলে মোঃ হাসিম। এবিষয়ে শ্রীপুর মডেল থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
স্থানীয়রা জানান, হাসিম ও তার স্ত্রী দোকান থেকে ফেরার পথে অতর্কিত হামলা চালানো হয়। এসময় হাসিমের মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যান। তার স্ত্রী মরিয়ম ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে দুজনেরই মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মুদি ব্যবসায়ী হাসিম ও তার পরিবার।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান,আমি সবেমাত্র যোগদান করেছি, অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




