ধানক্ষেত থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভিতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোন এক সময় হয়ত তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে গেছে তারা। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

তবে নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। হত্যার রহস্য দ্রুত উদঘাটন করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। এলাকার কেউ চিনতে পারছে না। পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মরদেহের ছবি দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




