ভিডব্লিউবি’র মালামাল ক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২, চেয়ারম্যানের নামে মামলা

কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি’র মালামাল ক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে সংঘর্ষের এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে। একটি মামলায় হুকুমের আসামী করা হয়েছে থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের নামে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, সোমবার সকাল ১০টা থেকে থানাহাট ইউনিয়নের থানাহাট ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি’র কিছু কার্ডধারীর মাঝে মালামাল বিতরণ শুরু হলে ব্যবসায়ী মমিনুল ইসলাম পরিষদের সামনে চটি বিছিয়ে চাউল ক্রয় শুরু করেন।
এ সময় আশরাফুল আলম বকুলের সাথে চাউল ক্রয়কে কেন্দ্র মমিনুলের সাথে বাকবিতন্ডা ও ধাক্কা-ধাক্কি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে আশরাফুল আলম বকুল তার সঙ্গীয় লোকজনকে নিয়ে থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট মালেক মোড় সংলগ্ন মমিনুলের বাড়ীতে হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ব্যবসায়ী মমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম আহত হন। আহতদের মধ্যে ব্যবসায়ী মমিনুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেলেও আশরাফুল ইসলাম চিলমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশরাফুল আলম বকুল বলেন, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি’র কিছু সুবিধাভোগীর কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় তাদের মালামাল বিতরণ করা হয়নি। সোমবার সেইসব কার্ডধারীর মালামাল বিতরণ শুরু হয়। আমি একজন সচেতন নাগরিক হিসেবে অভিযোগ ওঠা কার্ডের মালামাল বিতরণ দেখতে গেছি। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী মমিনুল ইসলাম তার লোকজনকে নিয়ে আমার উপর হামলা চালায়।
ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, আশরাফুল আলম বকুল একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সোমবার দুপুরে তার সাথে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এরই জের ধরে বকুল তার সঙ্গীয় লোকজনকে নিয়ে বিকেলে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীতে হামলা চালায় ও টাকা লুট করে।
এ ঘটনা ব্যবসায়ী মমিনুল ইসলাম সোমবার দিবাগত রাতেই চিলমারী মডেল থানায় আশরাফুল আলম বকুলসহ ৫ জনের নামে বাড়ীতে হামলা ও অর্থ লুটের মামলা দায়ের করে।
এদিকে ওইদিন রাতেই আশরাফুল আলম বকুল থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে হুকুমের আসামী করে আরও ৪ জনের নামে মামলা দায়ের করে।
এ বিষয়ে থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, সোমবার আমি ব্যক্তিগত কাজে নীলফামারীতে ছিলাম। সংঘর্ষের বিষয়ে এখনো ভালো ভাবে জানি না। আমাকে হুকুমের আসামী করে মামলা করা বলে জেনেছি। এ ঘটনায় আমাকে পরিকল্পিত ভাবে মামলায় জড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




