টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে বাস, নিহত ১, আহত ১৫


প্রকাশিত: ০৫:১২ ২৫ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস বসতঘরের ওপর পড়েছে। এতে এক পথচারীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অত্যন্ত আরও ১৫ জন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হালিম (৫৪) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে বসত ঘর মালিকের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ শুনতে পাই। ভেবে ছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করেন।
শিশু সন্তানটা দূরে ছিল তাই দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া অপর ঘরে আমার শাশুড়ি ছিলেন, তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এস এস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। হঠাৎ এস এস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে বসতঘরের ওপর পড়ে যায়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১৫ জন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



