শার্শা উপজেলা২৮টি পূজা মন্ডপেই থাকছে সিসিটিভি

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা আসছে, বুধবার ৯ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ বছর ২৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বেনাপোল পৌরসভার ৭টি পূজামণ্ডপ রয়েছে। এবার উপজেলায় ২৮ পূজা মণ্ডপেই নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ।
ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরিসহ রং, পোশাক এবং গহনা পরানোর কাজ প্রায় শেষ হয়েছে। শেষ মুহূর্তে সাধ্যানুযায়ী প্রতিটি মন্ডপ গুলোকে আকর্ষনীয় করে তুলতে সাজানো হচ্ছে বাহারি আলোকসজ্জা ও ডেকোরেশনে।
অন্যদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী গত বছরের ন্যায় এ বছরও প্রতিটি মণ্ডপ গুলোকে বাড়তি সতর্কতায় সিসিটিভি আওতায় আনা হয়েছে।
জানা যায়,
দেশের বৃহত্তম স্থলবন্দর উপজেলার সীমান্তবর্তী বেনাপোল পৌরসভার পোর্ট থানার অন্তর্গত। বেনাপোল পাটবাড়ী সার্বজনীন পূজা মন্ডপে ব্যতীক্রম, মন্ডপের মধ্যে বরাবরের মতো এবারো সবচেয়ে আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হবে। এখানে পূজা অনুষ্ঠান চলাকালীন দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের আগমন ঘটবে।
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এ বছর উপজেলা ও বেনাপোল পৌরসভা পোর্ট থানার অধীনে। ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপ গুলোতে সরকারি বরাদ্দের ৫০০ কেজি চাল সরবরাহ করা হয়েছে। পূজা উৎসব চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ, আনসার ভিডিপি সদস্য, সামাজিক সম্প্রীতি, কমিটি এবং পূজা মন্ডপ স্বেচ্ছাসেবক কমিটি নিয়োজিত থাকবেন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী সদস্যরা টহলে থাকবেন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক বৈদ্যনাথ দাস জানান শার্শা উপজেলা ২১ ও বেনাপোল পৌর সভার, পোর্ট থানার অধীনে ৭ টি পূজা মন্ডপে সিসিটিভির আওতায় এবারের দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা ওসি সুমন ভদ্র ও শেখ মনিরুজ্জামান জানান, এ বছর ২টি থানার অধীনে ২৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উৎসব চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে


