ভারতে ইলিশ মাছ পাচার করতে গিয়ে এক যুবক আটক


প্রকাশিত: ০৫:৩৬ ৭ অক্টোবর ২০২৪
বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচারের অভিযোগে অলক মন্ডল (২২) নামে এক ট্রাক চালক কে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে তাকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
অলক মন্ডল মালদহ জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া জানান,কৌশলে ভারতে ইলিশ মাছ পাচারের সন্দেহ রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় একটি ট্রাক তল্লাশি করে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছসহ চালক অলক মন্ডল কে আটক করা হয়। পরে তাকে ট্রাকসহ শিবগঞ্জ থানা পুলিশের কাছে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান,বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভারতীয় ট্রাক চালক অলক মন্ডল কে আদালতে পাঠানো হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর


